বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বীরমুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ মেম্বার (৭০) আর নেই। ইন্না লিল্লাহী ………. রাজিউন। গত সোমবার রাতে বন্দর থানার কুড়িপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযা গতকাল মঙ্গলবার বাদ যোহর কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজের জানাযায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলসহ বন্দরের বীরমুক্তিযোদ্ধা ও মরহুমের আত্মীয় স্বজন ও বন্ধুবান্দবরা উপস্থিত ছিলেন। জানাযা শেষে মুরহুম বীরমুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ মেম্বারকে রাষ্ট্রি মর্যাদায় কুড়িপাড়াস্থ কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।
