বিজয় বার্তা ২৪ ডট কম
অভিবাসনের ভবিষ্যৎ দাও বদলে খাদ্য-নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে করো বিনিয়োগ” এই শ্লোগানকে সামনে রেখে বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী
অফিস চত্বর থেকে দিবসটি পালনে একটি র্য্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার মোস্তফা এমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পিন্টু ব্যাপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রকৌশলী মোঃ রাজিউল্লাহ, উপজেলা প্রানী সম্পদ অফিসার ফারুক আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইয়াছিন আল হাবিব, পরিসংখ্যান অফিসার রফিকুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদা মমতাজ,উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ জয়নাল আবেদীন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ,সাজেদুল ইসলাম, আব্দুর রউফ প্রমূখ।

