বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকার মৃত কফিল উদ্দিন মিয়ার ছেলে পল্লী বিদুৎ মামলার পলাতক আসামী শাহ জালাল মুৃধা (৪২) বন্দর শাহীমসজিদ এলাকার আবুল হাসেম মিয়ার ছেলে সিআর মামলার পলাতক আসামী আবুল রাসেল (২১) ও বন্দর ছালেহনগর এলাকার মৃত আনোয়ার আলী সরদারের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সবুজ ওরফে সফর উদ্দিন (৫৩)। ধৃত ৩ পলাতক আসামীকে পৃথক ওয়ারেন্টে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
