বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বিভিন্ন অপরাধে নারীসহ ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে থানার পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হচ্ছে সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার চায়না সুলতান মিয়ার ছেলে আলেক চাঁন(২৬),একরামপুর সিএসডি গেইট এলাকার আলমগীর মিয়ার স্ত্রী নিলুফা বেগম(৪৫),লাঙ্গলবন্দ’স্থ পিচকামতাল এলাকার জামাল উদ্দিন মিয়ার ছেলে নারী শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ওমর ফারুক (২৮) ও ধামগড় সেনেরবাড়ী এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোস্তফা (৫০)। গ্রেফতারকৃতদের রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
