বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩টি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ও মারামারি মামলার এজাহারভূক্ত আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর স্বল্পের চক এলাকার মৃত ওমর আলী মিয়ার ছেলে ৩টি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী চিহিৃত মাদক ম¯্রাট আমজাদ হোসেন (৫৮) বন্দরে লেজার্স আবাসিক এলাকার মমতাজ ভূইয়ার ছেলে বন্দর থানার ২৮(৮)১৭ নং মারামারি মামলার এজাহারভূক্ত আসামী ফয়েজ ভূইয়া (২৬) ও কুড়িপাড়া এলাকার গোলজার হোসেন ভূঁইয়ার ছেলে পুলিশ সোর্স তুষার (২৪) ও বাড়ইপাড়া এলাকার আক্কাস আলী মিয়ার ছেলে সাগর (৩৫)। ধৃতদের মধ্যে ফয়েজকে মারামারি মামলায় আমজাদকে মাদক ওয়ারেন্টে ও অপর ধৃত তুষার ও সাগরকে ৫৫ ধারায় সোমবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

