বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে যৌথ অভিযানে ২০ হাজার বর্গ মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ
উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে বন্দর থানাধীন মেঘনা নদীর মোহনা হতে এসব
উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ীতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টা হতে রোববার ভোর
পর্যন্ত থানার মেঘনা নদীর মোহনায় বন্দর উপজেলা প্রশাসন,মৎস্য অধিদপ্তর ও
কলাগাছিয়া নৌ-পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে উল্লেখিত এলাকা হতে
জেলেদের রাখা ২০ হাজার বর্গ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
এ সময় জালে আটকে থাকা ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরিশেষে উদ্ধারকৃত
কারেন্ট জাল বন্দর উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ফেলা হয় এবং মা-ইলিশ
স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। বন্দর উপজেলা মৎস্য অফিসার জেসমিন
আক্তার এ ধরনের অভিযান আগামী ৩০শে অক্টোবর পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা
দেন।

