বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়েসহ ৩জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আহত হয়েছে নারীসহ আরো ৭জন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় থানার শুভকরদী গ্রামের ধলেশ^রী নদীর তীরের ঘাটলায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শুভকরদী গ্রামের সেন্টু ঘোষের স্ত্রী তৃষ্ণা ঘোষ(২৭),তার মেয়ে শান্তি ঘোষ(৪) ও কিতাবউদ্দিনের প্রবাস ফেরত ছেলে মাসুদ(৩০)। খবর পেয়ে নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক গোলাম রাব্বী,অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মতিয়ার রহমান,সহকারি পুলিশ সুপার মাসুদুর রহমান,বন্দর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) হোসনে আরা বীণা ঘটনাস্থল পরিদর্শণ করে নিহতের পরিবারকে শান্তনা দেন। পরিদর্শণকালে জেলা প্রশাসকের ব্যাক্তিগত তহবিল থেকে নিহতের পরিবারের সদস্যদের হাতে জনপ্রতি ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন প্রধাণ,সাাবেক প্যানেল চেয়ারম্যান রাজু আহাম্মদ,স্থানীয় ইউপি সদস্য মফিজুল ইসলাম মেম্বার উপস্থিত ছিলেন। এদিকে কর্তব্যে অবহেলার দায়ে পল্লী বিদ্যুত সমিতি বন্দর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেন,এজিএম সোলায়মান,ইঞ্জিনিয়ার মামুন,মমিন,পরিমল ও ২ লাইনম্যান যথাক্রমে নুরুল ইসলাম ও হোসেনসহ ৫জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। প্রত্যক্ষদর্শী কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির সহকারি ইনচার্জ এ এস আই মিজানুর রহমান জানান,মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শুভকরদী গ্রামের সেন্টু ঘোষের স্ত্রী তৃষ্ণা ঘোষ,তার মেয়ে শান্তি ঘোষ,কিতাবউদ্দিনের প্রবাস ফেরত ছেলে মাসুদসহ বেশ কয়েকজন নারী-পুরুষ পাশর্^বর্তী ধলেশ^রী নদীর তীরের সরকারি ঘাটলায় গোছল করার সময় পল্লী বিদ্যুত সমিতির লাইনম্যান নুরুল ইসলাম ও হোসেন মিয়া ওই ঘাটলা সংলগ্ন খুঁটির তারে সংযোগ দিতে গেলে আকস্মিকভাবে ওই তারের মধ্যে আকর্ষণ হয় এক পর্যায়ে জাম্পারিং হলে তা বিস্ফোরিত হয়ে নিচে পড়লে এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তৃষ্ণা ঘোষ,তার শিশুকণ্যা শান্তি ঘোষ ও প্রবাস ফেরত যুবক মাসুদ মারা যায়। আহত হন কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির সহকারি ইনচার্জ মিজানুর রহমান,তার ছেলে সফিউর(৭),বৃদ্ধা খোদেজা বেগম(৭০),ববিতা(২৫),রোকশানা বেগম(২৮) ও রাকিবুর রহমান(২৬) আহত হন। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর সুস্থ্য হয়ে যায়।
