বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার বন্দরে বাসের যাত্রী সেজে গাঁজা পাচারের চেষ্টাকালে র্যাব-১১ এর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সকালে থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ছদ্মবেশী মাদক ব্যবসায়ী মোঃ শিহাব (৪২)’কে ০৮ কেজি গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ শিহাব নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বন্দর শাহী মসজিদ এলাকার মোঃ ওয়াজউদ্দিন @ দুলাল এর ছেলে। সে একজন ছদ্মবেশী মাদক মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ বাসের যাত্রী সেজে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

