বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৫ বোতল ফেন্সিডিলসহ মাসুম নামে এক চিহিৃত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও পালিয়েছে নারায়নগঞ্জ পুলিশ সুপার কর্তৃক পুরষ্কার ঘোষিত ১৬ জন মাদক ব্যবসায়ী তালিকার ১নং আসামী কবির হোসেন ওরফে ফেন্সি কবির। শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে একে গ্রেফতার করা হয়। ধৃত মাসুম থানার বালিগাও এলাকার মোঃ আলীর ছেলে।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা এন্ট্রি করা হয়েছেন। যার নং-৮৪(০৯)১৮ইং।
জানা গেছে,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বন্দর থানার এসআই ছায়েদুল ইসলামের নেতৃত্বে থানার থানার গকুলদাশেরবাগ এলাকা হতে মাদক বিক্রিকালে মাসুমকে ৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে অপরাপর মাদক সম্রাট ফেন্সি কবির পালিয়ে যায়। ধৃতকে রোববার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
