বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় চতুর্দশী এক কিশোরীকে মুখ বেধে জোরপূর্বক ধর্ষণ করেছে বখাটে মামুন ওরফে পল্টু(২১)। বুধবার রাতে থানার লক্ষনখোলা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ধর্ষিতার পিতা বাচ্চু মোল্লা বাদী হয়ে শুক্রবার দুপুরে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং ৬৬(০৩)১৮ইং। মামলায় উল্লেখ করা হয়, তার মেয়ে(১৪) স্থানীয় আলহাজ¦ ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় একই এলাকার মোতালিব মিয়ার বখাটে ছেলে মামুন ওরফে পল্টু দীর্ঘ দিন ধরে রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থানে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এমনকি এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিলে কিশোরী(১৪) তা প্রত্যাখ্যান করে। এতে বখাটে মামুন কিশোরীকে হুমকি দেয়। এর জের ধরে গত বুধবার কিশোরীর পিতা বাসায় না থাকার সুযোগে লম্পট মামুন ওরফে পল্টু খালি ঘরে একা পেয়ে কিশোরীর উপর ঝাপিয়ে পড়ে এবং মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানির পর ধর্ষিতার পিতা বাচ্চু মিয়া বাদী হয়ে শুক্রবার দুপুরে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
