বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৩৪ ধারার বানিজ্যে মেতে উঠেছে থানা পুলিশ। ওসি আবুল কালামকে ঘুম পাড়িয়ে রেখে থানার দারোগাদের অনেকেই কৌশলে বিভিন্ন স্থান হতে আসামী গ্রেফতার করে চুক্তির বিনিময়ে ৩৪ধারায় চালান করে মোটা অংকের উকোচ হাতিয়ে নেয়। গত বুধবার রাতে বন্দরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বন্দরের লক্ষারচর এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে হুমায়ূন কবির (২৮), শাহী মসজিদ এলাকার মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে মানিক (২৫) ও সদরের আফাজ মিয়ার ছেলে মোঃ আলী বাবু (৩২)। বৃহস্পতিবার পুলিশ তাদেরকে ৩৪ ধারায় আদালতে প্রেরণ করে।
