বিজয় বার্তা ২৪ ডট কম
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাস ফেরত পাষান্ড বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই মোশারফ হোসেন (৩৭) জখম হয়েছে। শুক্রবার দুপুরে বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করেছে। এ ব্যাপারে আহতের স্ত্রী রিতা আক্তার বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় ৪ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ওই দিন বিকেলে পাষান্ড বড় ভাই মুজাহিদ (৪০)কে করে। জানা গেছে, রান্না ঘর মেরামত করার জের ধরে এনায়েতনগর এলাকার মৃত জালাল মিয়ার ছেলে সদ্য প্রাবাস ফেরত মুজাহিদ এর সাথে তারেই ছোট ভাই মোশারফ মিয়ার সাথে কথা কাটা কাটি হয়। এর জের ধরে পাষান্ড বড় ভাই মুজাহিদ ও তার স্ত্রী চম্পা বেগম, আরমান ও ফয়সালসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে মোশারফ এর উপর হামলা চালায়। পরে হামলাকারিরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে মোশরফকে জখম করে পালিয়ে যায়। এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ পাষান্ড বড় ভাইকে গ্রেপ্তার করলে বাকিরা পলাতক রয়েছে।

