বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে তার স্বামী আব্দুল মান্নান মনির।
রাত চারটায় তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এঘটনা ঘটে। হত্যার পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দিয়ে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।
জানা যায়, পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া হতো। সোমবার রাতে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে প্রথমে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ ও পরে গলাকেটে হত্যা করে তার স্বামী আব্দুল মান্নান।
বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
