BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
মে ১৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

বন্দরে দেশীয় ধারালো অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

BijoyBarta 24 by BijoyBarta 24
জুলাই ২৯, ২০২১
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
বন্দরে দেশীয় ধারালো অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে বলে জানা যায়। এরই প্রেক্ষিতে র‌্যাব কর্তৃক গোয়েন্দা নজরদারীর মাধ্যমে একটি ডাকাত দলকে সনাক্ত করা সম্ভব হয়। অতঃপর গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল কর্তৃক ২৯ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দে গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ০৫ সদস্য’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ শামীম (২৮), পিতা- মোঃ নজরুল হাওলাদার, সাং-বি- পাশা, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী, বর্তমানে সোনাকান্দা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ; ২। মোঃ হোসেন রবি (২২), পিতা- মৃত জসিম মোল্লা, সাং- কুন্ডার বাজার, থানা- টঙ্গীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ, বর্তমানে ইসলামপুর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ; ৩। মোঃ রুবেল (২৬), পিতা- তালেব মিয়া, সাং- মাহমুদনগর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ; ৪। মোঃ রুবেল (২৪), পিতা- মোঃ আব্দুল করিম, সাং- পশ্চিম হাজীপুর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ এবং ৫। মোঃ ফরহাদ (১৯), পিতা- রিপন মিয়া, সাং- ফরাজীকান্দা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ। এ সময় তাদের দখল হতে ০১টি চাপাতি, ০১টি ধারালো ছুরি, ০১টি হাতুড়ি, ০১টি বড় করাত, ০১টি টর্চ লাইট এবং ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি সিএনজি জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। এই সংঘবদ্ধ ডাকাত চক্রটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী গাড়ীসমূহকে টার্গেট করে তাদের ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করার সময় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন নির্জন স্থানে গাছ কেটে রাস্তায় ফেলে ব্যারিকেড সৃষ্টি করে গাড়ী থামায় এবং ধারালো অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সাধারণ লোকজনদের জিম্মি করে ডাকাতি করে সিএনজিযোগে দ্রুততার সাথে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। দুষ্কৃতিকারী ডাকাত দলের সদস্যরা ডাকাতি করতে গিয়ে জনসাধারণকে মারধর, ছুরিকাঘাত ও গাড়ি ভাংচুরসহ গুরুতর জখম করে থাকে। দীর্ঘদিন দিন ধরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে ডাকাতি করে আসছিল। ডাকাতি সংক্রান্ত এই সকল তথ্যের ভিত্তিতে নিবিড় গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে উক্ত সশস্ত্র ডাকাত দলকে সনাক্ত করে র‌্যাব। পরবর্তীতে র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক ২৯ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দে গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র অবস্থায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ০৫ সক্রিয় সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করার উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় সংঘবদ্ধ হয়ে সুযোগের অপেক্ষায় অবস্থান করছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পরে

রূপগঞ্জে এসএসসি ব্যাচ-৬/৭ বনাম বন্ধু মহল ফুটবল টুনারমেন্ট অনুষ্ঠিত

আগে

সিদ্ধিরগঞ্জে নিরন্ন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মুখে খাবার দিলো টিম খোরশেদ

আগে
সিদ্ধিরগঞ্জে নিরন্ন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মুখে খাবার দিলো টিম খোরশেদ

সিদ্ধিরগঞ্জে নিরন্ন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মুখে খাবার দিলো টিম খোরশেদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.