বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে শ্রী শ্রী দূর্গামন্দিরে তিন নাথের মেলা পরিদর্শন করেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী শহিদ আহাম্মদ। গত বৃহষ্পতিবার রাত ৯টায় বন্দর বাজার’স্থ শ্রী শ্রী দূর্গা মন্দিরে পূন্যার্থীদের খোজ খবর নেন। এ সময় কাউন্সিলর প্রার্থী কাজী শহিদ পূনার্থীদের নিকট নাসিক নির্বাচনে ২২নং ওয়ার্ডে নির্বাচিত হওয়ার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। পরে সকল পূনার্থী কাউন্সিলর প্রার্থী কাজী শহিদকে ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শংকর দাস,অনুকুল দাস,কাজী বাদল,অলী আহমেদ। সার্বিক সহযোগীতায় ছিলেনদুলাল কর্মকার,সাধন রায়,স্বপন দাস,প্রদীপ দাস,তপন বর্মন,সুজন মল্লিক,সেচ্ছাসেবকলীগ নেতা উজ্জল চন্দ্র দে।
