বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে আকস্মিক অগ্নিকান্ডে একটি তুলার কারখানার আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। শনিবার বেলা ৩টায় থানার দাঁশেরগাওস্থ মের্সাস এন আর কটন মিলে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে বন্দর ফায়ার র্সাভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে তুলার কারখানা মালিক নাসির উদ্দিন সিকদার ও বন্দর ফায়ার র্সাভিস জানান, শনিবার বেলা ৩টায় কারখানায় তুলা উৎপাদন করার সময় মেশিনারী থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্র্তের তা চারদিেেক ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও দমকল কর্শীরা দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় ২০ হাজার টাকার তুলা ও অন্যান্য মালামাল ক্ষতিসাধন হয়েছে বলে ফায়ার র্সাভিস সূত্রে জানিয়েছে। তবে এ ঘটনায়
হতাহতের খবর পাওয়া যায়নি।
