বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে সিটি কর্পোরেশনের ড্রেনের দেয়াল ধ্বসে(৪৫)ও জোছনা(৩০)নামে দু’নির্মাণ শ্রমিক দম্পতি গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুরে ২২নং ওয়ার্ডের লেজারার্স আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদেরকে গুরুতর অবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ড্রেন নির্মাণ কাজের ঠিকাদার রতœা এন্টারপ্রাইজের স্বত্ত্বাবধিকারী আবু সুফিয়ানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এদিকে স্থানীয় ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়ার সাথে আলাপকালে তিনি জানান,লেজারার্স আবাসিক এলাকার নির্মাণ শ্রমিক দম্পতিদ্বয় সিটি কর্পোরেশনের নির্মাণাধীন ড্রেনের দেয়াল ধ্বসে আহত হয়েছিল তবে নবীগঞ্জস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে তারা এখন সম্পূর্ণ আশংকা মুক্ত রয়েছে।

