বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার বিকেলে বন্দরের সোনাকান্দা এলাকায় জাহাজ মেরামত কাজ করার সময় মনোয়ার আলী(৩৫) নামে এক শ্রমিক সর্দারের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক সর্দার মনোয়ার আলী চট্টগ্রামের ডাবলমুরিং থানার খোরশেদ আলীর ছেলে। বন্দরের একটি বেসরকারী বাদশা ডকইয়ার্ডে সরকারী জাহাজ মেরামত কাজ করার সময় নিচে পড়ে গিয়ে প্লেটের আঘাতে মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে বন্দরের সোনাকান্দার বাদশা ডকইয়ার্ডে অন্যান্য শ্রমিকদের সঙ্গে জাহাজ মেরামতের কাজ করছিলেন শ্রমিক সর্দার মনোয়ার আলী। এ সময় তিনি অসাবধানতাবশত নিচে পড়ে যান। নিচে রাখা জাহাজের প্লেটের আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হয়। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান মনোয়ার আলী।

