বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ছাত্রলীগনেতা মাঈনউদ্দিন মানুকে সন্ত্রাসী হামলায় নৃশংসভাবে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতৃবৃন্দরা। শনিবার বিকেল ৫টায় বন্দর ১নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের বাসভবনে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ড আ’লীগ নেতা শুক্কুর মিয়া,জাকির হোসেন,মুজিবুর রহমান,লালচান মিয়া,আহসান উল্লাহ,সৈয়দ আহমেদ,যুবলীগ নেতা ছানোয়ার হোসেন,মোছল মিয়া,বাবুল মিয়া,নুরে আলম,ফয়সাল মিয়া,সিফাত উল্লাহ,ইকবাল হোসেনসহ নেতৃবৃন্দ। এ সময় বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান,গত ১৫ই অক্টোবর রবিবার রাতে কোটপাড়া কৃষœপুর এলাকার আলতাব মিয়ার ছেলে অনিক হাসান ও পাশর্^বর্তী বাড়ীর স্বাধীন মিয়ার ছেলে আলআমিনের সঙ্গে তুচ্ছ ঘটনার জের ধরে বন্দর থানা ছাত্রলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাঈনউদ্দিন মানুর উপর যে ন্যক্কারজনক সন্ত্রাসী মামলা হয়েছে তা সত্যিই দুঃখজনক। ঢামেক হাসপাতাল সুত্রে জানা গেছে আহত ছাত্রলীগনেতা মাঈনুর শারিরীক অবস্থা অপরিবর্তীত। আমরা এই ঘৃনিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। অনতিবিলম্বে দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
