নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে আরিফ (১৯) ও রাসেল (২৬)নামে চুরি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দু’ আসামীকে গ্রেফতার করেছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে আরিফ বন্দরের ফুলহর এলাকার অহিদ মিয়ার ছেলে এবং রসেল সোনাকান্দা এলাকার আলী মৃধার ছেলে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।