বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে কেজি গাঁজাসহ মাফিয়া বেগম(৪৮)নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে থানার মদনপুর আন্দিরপাড়সথ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক বিক্রেতা ওই এলাকার ইসলাম মিয়ার স্ত্রী। এ ব্যাপারে সোমবার সকালে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃতকে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
