বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবস্থানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম (৬০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে কুড়িপাড়া ভাংতি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মুছাপুর ইউপির শাসনের বাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলামের বাড়িতে গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা মতিউর রহমান বাদী হয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার ছেলে মাহমুদুল হাসান শুভসহ ১০ জনের নামোল্লেখপূর্বক থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় সিরাজুল ইসলামকে অজ্ঞাত আসামি হিসেবে নাসিক ২৭নং ওয়ার্ড ভাংতি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, সিরাজুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

