নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে জাকির হোসেন(৩৫) ও রিপন(৪৫) নামে মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে জাকির পশ্চিম হাজীপুর এলাকার মাহাবুবুর রহমানের ছেলে এবং রিপন একই এলাকার সামসুল হকের ছেলে। ধৃতদের সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।