বিজয় বার্তা ২৪ কম
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। উপজেলা প্রাঙ্গনে সকাল ১০টায় কাংখিত এ উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধণ করেন বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) নআহিদ সুলতানা, বন্দর থানার ওসি(তদন্ত) হারুনুর রশীদ,বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশিদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদা আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি’ প্রকৌশলী মোঃ রাজিউল্লাহ,উপ-সহকারি প্রকৌশলী ইফরতেখায়রুল ইসলাম,আব্দুল গণি হাওলাদার,রিয়াজুল ইসলাম,দেলোয়ার হোসেন মীর,বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র পরিচালক ডাঃ আফতাবউদ্দিন আহাম্মদ,উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুমন মিয়া,বন্দর পল্লী বিদ্যুৎ সমিতি’র জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খান,বন্দর উপজেলা পানি সম্পদ কর্মকর্তা মোঃ ফারুক আহম্মেদ, সমবায় কর্মকর্তা মোর্শেদা মমতাজ,বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,বন্দর থানা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মৃধা,১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আমজাদ হোসেন,সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন.২০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোঃ শফিউল্লাহ,২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এম এ কাইয়ূম,২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবিএম আমিরুল ইসলাম,২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহ আলম,২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান, বন্দর থানা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম,২০নং ওয়ার্ড যুবলীগ নেতা সাব্বির আহম্মেদ মাসুম প্রমুখ। মেলার শুরুতেই র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে পর্যায়ক্রমে মেলার বিভিন্ন স্টলে প্রদর্শন পরিশেষে প্রধাণমন্ত্রীর উদ্বোধণী অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে মূল অনুষ্ঠান উপভোগ করা হয়।
