বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর ফাঁড়ী পুলিশ ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে বন্দর থানার শাহীমসজিদস্থ আলাউদ্দিন ষ্টোরে সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৪৯(১২)১৭। ধৃত ইয়াবা ব্যবসায়ী ফয়সাল একই এলাকার সফিউদ্দিন মিয়ার ছেলে। ধৃতকে মাদক মামলায় সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

