বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৫৫পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩শ’ গ্রাম গাঁজাসহ দেলোয়ার হোসেন ওরফে দেলু(৪০)নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার ধামগর লাউসার এলাকার মোঃ আনোয়ার মিয়ার চায়ের দোকানের সামনে থেকে ফেরী করে মাদক বিক্রির সময় পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানা গেছে। ধৃত দেলোয়ার মদনপুরস্থ লাউসার এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে। এ ব্যপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃতকে শুক্রবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

