বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পৃথক অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২’শ গ্রাম গাঁজাসহ ৪ জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করে সোমবার (৩০ আগস্ট) দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে বন্দর থানা পুলিশ।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, রবিবার (২৯ আগস্ট) রাতে ধামগড়পুলিশ ফাঁড়ী’র এস.আই মোঃ সিরাজ-উদ-দৌল্লাসহ সঙ্গীয়ফোর্স গোপন সংবাদে নাসিক ২৭ নং ওয়ার্ডস্থ হরিপুর বঙ্গশাসন এলাকায় অভিযান চালায়। এ সময় ঐ এলাকার মৃত রহমানের ছেলে মোঃ আলিমুদ্দিন (৫০), মিজানুর রহমানের ছেলে মোঃ আকাশ (২৬) ও সুলতান মিয়ার ছেলে মোঃ রাজু (২৪)’কে আটক করে। তাদের দেহ তল্লাসী করে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ধৃতরা ঐ এলাকার মৃত আলী আক্কাছের ছেলে ফারুক ও মহির নিয়ন্ত্রনাধীন মাদক স্পট’র লোক বলে জানিয়েছে এলাকাবাসী। তাঁরা মূলহোতা ফারুকগংদের গ্রেফতারের দাবী জানান।
অপরদিকে সোমবার (৩০ আগস্ট) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ঢাকা সার্কেল’র উপ-পরিদর্শক আঃ বারেক দেওয়ানসহ সঙ্গীয়ফোর্স গোপন সংবাদে দেউলী চৌড়াপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ঐ এলাকার মৃত ইমাম আলীর ছেলে এইচ.এম. গোলাপ হোসেন (৫৭)’কে নিজ ভবনে আাটক করে ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটণায় থানায় মাদক আইন’য়ে পৃথক মামলা হয়েছে।

