বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে বন্দরে ৮১ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দর থানা পুলিশ। শুক্রবার রাতে থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে থানার শাহী মসজিদ এলাকার আলমগীর মিয়ার ছেলে মেহেদি হাসান(২৩),বন্দর কলাবাগ এলাকার সেকান্দার মিয়ার ছেলে জীবন(২৮) ইস্পাহানী এলাকার অলিউল্লাহর ছেলে রাজিব মিয়া(২২)। এ ব্যপারে বন্দর থানায় মাদক আইনে ৩টি পৃথক মামলা রুজুকরা হয়েছে। জানা গেছে , শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিরোধী অভিযান চালায় বন্দর থানার সহকারি উপ-পরিদর্শক নাসির ও জালালের নেতৃত্বে থানার শাহী মসজিদ এলাকা হতে মেহেদি ও জীবন নামে ২ মাদক ব্যবসায়ীকে ৩০ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। একই রাতে থানার ইস্পাহানী এলাকা হতে ৫১ পিছ ইয়াবাসহ রাজিব নামে আরো এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ধৃতদের শনিবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়
