বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করলেও পালিয়ে গেছে অপর আরো এক মাদক ব্যবসায়ী। গত বুধবার বিকেল সাড়ে ৫টায় বন্দর থানার মনারবাড়ী এলাকাস্থ পলাতক মাদক ব্যবসায়ী রফিকের বাড়ীর রান্না ঘর থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। অভিযান চলাকালে পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানায় ধৃত ২ মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আসামী করে মাদক আইনে মামলা রুজু করা হয়। যার মামলা নং- ৪৭(১)১৮। জানা গেছে, বন্দর ফাঁড়ী এএসআই সোহেল রানাসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মনারবাড়ীস্থ মাদক ব্যবসায়ী রফিক মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিক পালিয়ে গেলেও তার রান্না ঘর থেকে ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকার কামাল দেওয়ানের ছেলে ইয়াবা ব্যবসায়ী বাহাউদ্দিন দেওয়ান (৩৮) ও বন্দর থানার কাইকারটেক এলাকার শাহাবুদ্দিন মিয়ার ভাড়াটিয়া মৃত মন্টু মিয়ার ছেলে কামাল হোসেন (৩৫)কে গ্রেপ্তার করে। ধৃতদের মাদক মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
