নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মঙ্গলবার মনোনয়নপত্র ক্রয়ের শেষ দিনে চেয়ারম্যান পদে ৫জন,সংরক্ষিত নারী সদস্য পদে ২০জন এবং মেম্বার পদে ৮০জন প্রার্থী তাদের স্ব স্ব মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে ধামগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন,সংরক্ষিত ওয়ার্ডে ১০জন,মেম্বার পদে ৩৭জন,মদনপুরে সংরক্ষিত ওয়ার্ডে ১জন,মেম্বার পদে ১জন,কলাগাছিয়ায় সংরক্ষিত ওয়ার্ডে ১জন,মেম্বার পদে ২জন,মুসাপুরে সংরক্ষিত ওয়ার্ডে ৮জন,মেম্বার পদে ৩৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রাপ্ত তথ্যানুযায়ী ৫টি ইউনিয়নে সর্বমোট ৩১জন চেয়ারম্যান,৫০জন সংরক্ষিত নারী সদস্য এবং মেম্বার পদে ১শ’৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বুধবার প্রার্থীদের বৈধ তালিকা প্রকাশ করা হবে। সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত দাখিলকৃত প্রার্থীদের যাচাই বাছাই চলবে।