বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালণ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় অংশ নেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সানাউল্লাহ সানু,মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা,উপজেলা সহকারি কমিশণার(ভূমি) আফিফা খান,মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নূরুল আমিন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম এ কাদির,বন্দর থানার ওসি(অপারেশন)ইন্সপেক্টর মাহফুজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জাফর,উপজেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহাম্মদ হালিম মজহারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন উচ্চ মাধ্যমিক,মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধাণগণ উপস্থিত ছিলেন।

