বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে নৌকা মার্কায় ভোট চেয়ে দিনভর গণসংযোগ করলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী। শনিবার সকাল থেকেই তিনি ২২নং ওয়ার্ডের বন্দর বাজার থেকে প্রচারণায় নামেন হেভিওয়েট এ প্রার্থী। পরে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ২১ নং ওয়ার্ডের বন্দর শাহী মসজিদের চৌরাস্তায় এক পথসভায় মিলিত হন। পথসভায় বক্তব্যাকালে প্রদানকালে ডঃ সেলিনা হায়াৎ আইভী বলেন,জনগণ আমার শক্তি,আমার নির্বাচন জনগনের জন্য। জাতীয় নেত্রী কিংবা কোন মন্ত্রীত্বের জন্য মেয়র হতে চাই গণ মানুষের সেবা করতেই আমি পূণরায় মেয়র প্রার্থী হয়েছি। সরকারিভাবে আমাকে নিরারপত্তার জন্য আলাদা পুলিশ সদস্য দেয়া হয়। আমি মনে করি আমার দরকার নেই জনগনই আমার নিরাপত্তা দিবে ইনশাল্লাহ। আমি মিথ্য আশ^াসে বিশ^াসী নই। আপনাদের কাছে আমার একটাই দাবি,আমি যদি আপনাদে বিন্দুমাত্র উপকার করে থাকি সেবা দিয়ে থাকি তাহলে আমাকে একটা করে ভোট দিবেন। আপনাদের ভালবাসা আমি কোনদিনও ভুলতে পারবোনা। গণসংযোগকালে ডাঃ আইভীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির এলিন,২২ নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, ব্যবসায়ী আলহাজ্ব আবদুর রাশেদ রাশু, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, ডেপুটি কমান্ডার কাজী নাছির,সাংস্কৃতিক কমান্ডার সৈয়দ খোরশেদ আলম খসরু, আব্দুল আজিজ, মোশারফ হোসেন খান, আবদুল জব্বার সর্দার, ২১নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. সালাউদ্দিনসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
