বিজয় বার্তা ২৪ ডট কম
মো. জিল্লুর রহমান জিল্লুরকে সভাপতি, মো. শাহজালাল মাইকেলকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু সৈনিক লীগ এর ফতুল্লা থানা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এড. ইন্দ্রজিৎ সাহা দিপক ও সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী নব গঠিত কমিটির অনুমোদন দেন।
এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের ফতুল্লা থানার নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে ও সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান জিকুকে ফুলেল শুভেচ্ছা জানান।
বঙ্গবন্ধু সৈনিকলীগের ফতুল্লা থানা কমিটিতে যু্গ্ন সাধারণ সম্পাদক মো. হিরু ও মো. মোতালেব, সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী খান, সহ সাংগঠনিক সম্পাদক মো. মিজান সহ ৫১ সদস্য বিশিষ্টি এই কমিটির অনুমোদন দেয়া হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বঙ্গবন্ধু সৈনিক লীগ ঐক্যবদ্ধ।
