বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বাদ মাগরিব শহরের দুই নং রেল গেইটস্থ এলাকায় অগ্ৰণী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু কর্পোরেট শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন পরিষদের আয়োজন করা হয় ।
অগ্ৰণী ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ অঞ্চলের উপ ব্যবস্থাপক ও জাতীয় শোক দিবস পালন পরিষদের আহ্বায়ক মোঃ আমিনুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্ৰণী ব্যাংক এক্সিকিউটিভ ফোরামের সভাপতি একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক মোঃ জমির হোসেন গাজী, অগ্ৰণী ব্যাংক কর্মচারী (সিবিএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন আহম্মদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, অগ্ৰণী ব্যাংক বঙ্গবন্ধু রোড কর্পোরেট শাখার উপ মহাব্যবস্থাপক দেওয়ান মোহাম্মদ সাদেক, অগ্ৰণী ব্যাংক অফিসার সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, আরো উপস্থিত ছিলেন, মোঃ রুহুল আমিন, মোঃ শাহাবুদ্দিন সহ অনেকেই ।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয় । পরে সবার মাঝে তবারক বিতরণ করা হয় ।

