বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর যে স্বপ্ন দেখেছিল তা আজ বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তার এই গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব মাঝে একটি প্রতিষ্ঠ রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করেছে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর এই উন্নয়নকে অব্যাহত রাখতে তাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাই আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে নৌকার প্রার্থী চাই । আমরা ঐক্যবদ্ধ হয়ে নৌকা কে বিজয়ী করবো।
বুধবার দুপুর ১টার দিকে জেলা পরিষদ ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে আমরা বাঙ্গালী জাতি হারিয়েছি আমাদের একজন অভিভাবককে। বঙ্গবন্ধু সব সময় এদেশের মানুষের জন্য চিন্তা করতেন। তাই আজ বাঙ্গালী জাতি শ্রদ্ধা আর ভালোবাসার মাধ্যমে স্মরণ করছে এই মহা নেতাকে।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শেখ হায়দার আলী খান পুতুল, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, সিরাজুল ইসলাম ভূঁইয়া, এড. মাহমুদা মালা, সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান মাসুম, খোরশেদ আলম, মহিলা সদস্য এড. নুরজাহান বেগম, এড. পারভীন আক্তার কবিতা, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলেয়া সাখাওয়াত, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল শেখ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাসেদুজ্জামান সহকারী প্রকৌশলী ইরাজ উদ্দিন দেওয়ান প্রমুখ।

