বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় হারুন (২৫) নামে এক অটো চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বত্তরা।
শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ফতুল্লা থানাধীণ বক্তাবলী ফেরিঘাট এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহত মো. হারুন (২৫) জামালপুরের ইমাম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তাবলী ফেরিঘাট এলাকায় অটোচালক হারুনের লাশ পড়ে থাকতে দেখা যায়। তাকে ছুড়িকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে নিহতের স্ত্রী ও আত্মীয় স্বজন এসে হারুনের লাশ সনাক্ত করে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, অটো চালক হারুনকে কে বা কারা রাতের অন্ধকারে হত্যা করে তার লাশ রেখে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই হত্যা কান্ডের ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
