বিজয় বার্তা ২৪ ডট কম
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নেতৃত্বে ১৯৭১ সালে ২৯ নভেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নিহত নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর পরগনার ১৩৯ জন বীর সৈনিককে ফুলের শ্রদ্ধাঞ্জলির জানিয়েছেন ।
বুধবার ( ২৯ নভেম্বর ) বক্তাবলী দিবস উপলক্ষ্যে সকাল মৎস্যজীবী দলের নেতাকর্মীদের সাথে নিয়ে কানাইনগর সোবহানিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অবস্থিত বিজয়স্তম্ভে ফুলেল পুস্পস্তবক অর্পণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন মৎসজীবি দলের সভাপতি মো.নুর মোহাম্মদ নুরু,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.আলাউদ্দিন বারী,মো.মতিউর রহমান ফকির,মো.হালিম,নবী হোসেন,রাসেল প্রধান,দুলাল হোসেন প্রমুখ।

