বিজয় বার্তা ২৪ ডট কম
মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ সহ নেতৃবৃন্দের উপর ষড়যন্ত্র মূলক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখিন হওয়ার অভিযোগে প্রতিবাদ জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে নেতাকর্মীরা। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে সর্বত্র বইছে সমালোচনার ঝড়। নেতাকর্মীরা এই স্ট্যাটাসে কমেন্টস করে বলেন ইনসাআল্লাহ্ নারায়ণগঞ্জ মাটিতেই অচিরেই তাদের বিচার করা হবে এবং কঠিন জবাব দেওয়া হবে । ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চান এবং অয়ন ওসমানের কাছে বিচার চেয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন। মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধান ও যুবলীগ নেতা আহাম্মেদ কাউছার সহ নেতৃবৃন্দের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাসটি হবহু তুলে ধরা হল-
আজ নারায়ণগঞ্জে ন্যায় ও সুষ্ঠ ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনাব অয়ন ওসমান ভাই এর সমর্থিত সকল বিজয়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং কতিপয় জুট সন্ত্রাসীদের দ্বারা ছাত্রলীগের নেতা কর্মীরা যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখিন হলো তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জনাব অয়ন ওসমান ভাই এর কাছে ছাত্রলীগের ভাইদের উপর এরূপ আচরনের বিচার চাইছি এবং আমরা আশা করি এসকল জুট সন্ত্রাসীদের বিচার এই নারায়ণগঞ্জ এর মাটিতেই হবে।

