বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজলের বড় বোন ও মহানগর যুব মহিলা লীগ সভাপতি এড. সুইটি ইসলামের মা প্রয়াত ফরিদা ইয়াসমিন নিমনির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৫ টার দিকে মরহুমার পরিবারের পক্ষ থেকে শহরের চাষাঢ়াস্থ রাইফেল ক্লাবে প্রাঙ্গণে দোয়া-মহাফিল আয়োজন করা হয় । ফরিদা ইয়াছমিন নিমনি (৬৫) মৃত্যুকালে ২ জন কণ্যা সন্তান কে রেখে যান।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, বিশিষ্ট সমাজসেবক ড. শাহ নেওয়াজসহ সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় প্রয়াত ফরিদা ইয়াসমিন নিমনির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় । পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয় ।

