বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষন মামলায় যুবলীগ নেতা আনিসুর রহমান শ্যামল ওরফে চাচা শ্যামলকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে ফতুল্লার কাশিপুরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, কাশীপুর এলাকায় তুর্য নামে এক যুবক তের বছর বয়সী কিশোরীকে আরবী পড়তে যাওয়ার সময় পথ গতিরোধ করে নিজ বাড়িতে তুলে নিয়ে যায়। পরে ঘরের ভিতর দরজা বন্ধ করে জোরপূর্বক ওই তরুনীকে ধর্ষন করে তুর্য। এ ঘটনার ভুক্তভোগী বাবা মা বিচার চাইলে যুবলীগ নেতা শ্যামল বিচার না করে উল্টো তাদের গালিগালাজ করে এবং ধর্ষনকারীকে বাচিয়ে দেয়। এ ব্যাপারে ধর্ষিতার বাবা ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ এই মামলায় শ্যামলকে গ্রেফতার করে।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, একটি ধর্ষণের ঘটনার বিচার করে ধর্ষককে ছেড়ে দিয়ে ধর্ষকের সহযোগি হিসেবে কাজ করেছে। ফলে ধর্ষণের সহায়তা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

