বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানায় বুড়িগঙ্গা ডাইনিং হল নামে পুলিশ ক্যান্টিন এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে এ ডাইনিং হল এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম। এ সময় তিনি ফিতা কেটে দোয়ার মধ্যে দিয়ে এই ডাইনিং হলের ন্যামফল্ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক)সার্কেল মেহেদী ইমরান সিদ্দিকী,ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন,ইন্সপেক্টর তদন্ত এস এম শফিকুল ইসলাম,ইন্সপেক্টর অপারেশন সঞ্জয় সরকার,ইন্সপেক্টর আইসিটি মোঃ মহসিন সহ পুলিশের অন্যান্য সদস্যরা,পরে পুলিশ সুপার ফতুল্লা মডেল থানার কার্যক্রম পরিদর্শন করেন।

