বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানার মাসিক অপরাধ হালচিত্রে গত জানুয়ারী হতে জুলাই মাসের ৩১ দিনের মধ্যে বিভিন্ন অপরাধে মোট মামলা রুজু হয়েছে ৭৬০ টি। শুধু মাত্র জুন ও জুলাই মাসের ৬১ দিনে মোট মামলা রুজু হয়েছে ২১২টি। জুন ও জুলাই মাসে ৬১দিনে অপমৃত্যু মামলা রুজু হয়েছে মোট ২০ টি।
ফতুল্লা মডেল থানায় গত দুই মাসে (জুন ও জুলাই) ৩২ লক্ষ ৬০ হাজার ৩‘শ ৫০ টাকার বিভিন্ন প্রকারের মাদক উদ্ধার করেছে পুলিশ। গত জুন ও জুলাই মাসের ৬১ দিনে ২০ অপমৃত্য মামলা রুজু হয়েছে ফতল্লা মডেল থানায়। এর মধ্যে শুধু মাত্র জুলাই মাসেরই ৩১ দিনে ১৫ টি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। পুলিশের দাবী াাগের তুলনায় তাদের আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। ফতুল্লা মডেল থানার আইন শৃঙ্খলা আগের তুলনায় একটু একটু অবন্নতি ঘটছে এমনটাই বলছে সাধারন জনগন ও ব্যবসায়ী মহল।
পুলিশ সূত্রে জানা যায়,ফতুল্লা মডেল থানার স্টেটম্যান অফিসার এ.এস.আই রফিকুল ইসলাম এর দেয়া তথ্যানুযায়ী , ফতুল্লা মডেল থানায় গত জুন ও জুলাই মাসে মোট ২১২ টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে শুধু মাদক মামলাই রয়েছে ১৫৩ টি। নিন্মে মাসিক হালহকিকত দেয়া হলো:
জুন মাস : এই মাসের ৩০ দিনে বিভিন্ন অপরাধে মোট মামলা রুজু হয়েছে ১০৩ টি। মামলাগুলো হলো : নারী নির্যাতন যৌতুকসহ ২ টি ,শিশু নির্যাতন মামলা ৩ অপহরন মামলা ১টি, চুরি মামলা ৩টি, মারামারি ( আদার সেকশন ) মামলা ২২ টি এবং মাদক মামলা রুজু হয়েছে ৭০ টি । অপমৃত্যু মামলা হয়েছে ৫টি।
এই মাসে ১৫ লক্ষ ২২ হাজার ৮শ টাকার বিভিন্ন প্রকার মাদক দ্রব্যদি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যদি হলো: ইয়াবা ট্যাবলেট ২হাজার ৬শ ৯২ পিস , হেরোইন ৭০ গ্রাম, গাঁজা ২ কেজি ২৫০ গ্রাম এবং ফেন্সিডিল ৫ বোতল ।
এই মাসে সি.আর তামিল ৩৫ টি, জি.আর তামিল ৫৫ টি , সাজা প্রাপ্ত আসামী ৬ টি, এবং ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক সাজা দিয়েছে ১৪ টি।
জুলাই মাস : এই মাসের ৩১ দিনে বিভিন্ন অপরাধে মোট মামলা রুজু হয়েছে ১০৯ টি। মামলাগুলো হলো : হত্যা মামলা ২টি, ধষৃন মামলা ১টি ,নারী নির্যাতন যৌতুক ও শিশু নির্যাতন মামলা ৭ টি, চুরি মামলা ৩টি, মারামারি ( আদার সেকশন ) মামলা ১৪ টি এবং মাদক মামলা রুজু হয়েছে ৮৩টি । এর মধ্যে জেলা ডিবি পুলিশের মাদক মামলা ১২টি, গ্রেপ্তার ১৩ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক মামলা ১০টি, গ্রেপ্তার – ১২ জন, র্যাব-১১ এর মাদক মামলা ৫টি ,গ্রেপ্তার- ৭জন। শুধু মাত্র থানা পুলিশের মাদক মামলা ৫৬টি, গ্রেপ্তার-৮৬ জন। অপমৃত্যু মামলা হয়েছে ১৫টি। এর মধ্যে ১০টি পুরুষ ও ৫টি নারী ।
এই মাসে ১৭ লক্ষ ৩৭ হাজার ৫শ‘৫০ টাকার বিভিন্ন প্রকার মাদক দ্রব্যদি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যদি হলো: ইয়াবা ট্যাবলেট ৫ হাজার ১শ ১৮ পিস , গাঁজা ৯ কেজি ৯শ‘৫০ গ্রাম এবং ফেন্সিডিল ০৩ বোতল । এই মাসে সি.আর ওয়ারেন্ট তামিল ৪৪ টি, জি.আর ওয়ারেন্ট তামিল ১০৩ টি , সাজা প্রাপ্ত আসামী ৮ টি।
ফতুল্লা মডেল থানায় পুলিশের মধ্যে এস,আই শাফিউল আলম ১৭শ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ৫শ গ্রাঁম উদ্ধার করেছে। তিনি জি.আর. ওয়ারেন্ট তামিল ৫টি, সি.আর. ওয়ারেন্ট তামিল করেছে ৫টি । এস.আই কামরুল হাসান জি.আর. ওয়ারেন্ট তামিল ১৫টি, সি.আর. ওয়ারেন্ট তামিল ৫টি এবং সাজা প্রাপ্ত আসামী ধরে ২টি।
ফতুল্লা মডেল থানায় বর্তমানে অফিসার সংকটে আছে বলে জানান পুলিশ সদস্যরা।
