BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
মে ২৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ফতুল্লা বাবু হত্যা মামলার আসামী শাকিল গ্রেপ্তার

BijoyBarta 24 by BijoyBarta 24
মার্চ ১৫, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, ফতুল্লা থানা
0
ফতুল্লা বাবু হত্যা মামলার আসামী শাকিল গ্রেপ্তার
47
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার প্রধান আসামি শাকিল (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

রবিবার (১৫ মার্চ) দুপুরে ঢাকার চকবাজার এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রিয়াজ উদ্দিন ওরফে বাবু (৩৮) দীর্ঘদিন ধরে গার্মেন্টসের ঝুট ও ভাঙারির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ফতুল্লা থানাধীন পঞ্চবটি মোড়ে ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে গ্রেফতারকৃত আসামি শাকিলসহ কয়েকজনের সঙ্গে বাবুর বিরোধ চলছিল।

ঘটনার দিন ২০২৬ সালের ৫ মার্চ ভোরে পরিকল্পিতভাবে বাবুকে ডেকে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে বাবুর বন্ধু লিটনকে ফোন করে আসামি সেলিম। সে বাবুকে নিয়ে ফতুল্লা থানাধীন পঞ্চবটি প্রধান পেট্রোল পাম্পের সামনে আসতে বলে। লিটন সরল বিশ্বাসে বাবুকে নিয়ে সেখানে যান। কিছু সময় পেট্রোল পাম্পের সামনে অবস্থান করার পর তারা পায়ে হেঁটে পঞ্চবটি মোড়ের দিকে যেতে শুরু করেন।

ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে পঞ্চবটি প্রধান পেট্রোল পাম্প ও পঞ্চবটি মোড়ের মাঝামাঝি নতুন ফ্লাইওভারের নিচে পৌঁছালে ওত পেতে থাকা শাকিলসহ ১২ থেকে ১৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা চাপাতি, ছোরা, চাকু, রামদা ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সজ্জিত ছিল। তারা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপ দিয়ে বাবু ও তার বন্ধু লিটনকে গুরুতরভাবে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে পঞ্চবটি মোড়ে থাকা এক সিএনজি চালক ও স্থানীয় লোকজন আহত দুইজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিন বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় থাকা লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক প্রচার পেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১ এর সিপিএসসি এবং র‍্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ঢাকার চকবাজার থানাধীন ঢাকেশ্বরী রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শাকিল (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত শাকিল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার লালপুর এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে।

জানায়, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং অন্য জড়িতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

র‍্যাব কর্মকর্তারা জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে বাকি অভিযুক্তদেরও আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তান আব্দুল মান্নান জানায়, র‍্যাবের মাধ্যমে গ্রেফতার হওয়া আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত সকলকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পরে

BetChain Casino deposit 10 play with 50 casino No-deposit Incentives twenty-five Free Revolves Hell Gorgeous one hundred

আগে

Best Web based casinos Australian continent the real deal Money Play with AUD

আগে

Best Web based casinos Australian continent the real deal Money Play with AUD

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.