বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহর সুস্থতা কামনা করে ফতুল্লা প্রেস ক্লাবে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর প্রেস ক্লাবে এই মিলাদেও আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন প্রধান, সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু, ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম বাবুল, সাবেক সভাপতি এম সামাদ মতিন, সাবেক সহ-সভাপতি সেলিম মুন্সি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,দপ্তর সম্পাদক আব্দুল আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, পাঠার সম্পাদক আরিফুর রহমান জয়, কার্যকরী সদস্য রিয়াদ মো: চৌধুরী, পিয়ার চাঁন, রফিক হাসান, মনির হোসেন, সহিদুল ইসলাম, মাহবুবুর রহমান খোকা,পম আজিজুল হক আজিজ, মাসুদ আলী, আলামিন প্রধান, জিএ রাজু, কামাল হোসেন প্রমুখ।
