বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি টিপু সুলতানের জন্মদিন উপলক্ষে ফতুল্লা থানা ছাত্রলীগের উদ্যোগে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শু্ক্রবার বাদ আসর ফতুল্লার কায়েমপুর পুরাতন জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা মাহিন ও রাতুল এর উদ্যোগে এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা, মাহিন, রাতুল, আরাফাত, আরাবী, জামিল সহ অন্যান্যরা।
এসময় এমপি শামীম ওসমান ও অয়ন ওসমান সহ ওসমান পরিবারের সবার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। জেলা ছাত্রলীগের সহ সভাপতি টিপু সুলতানের ভবিষ্যৎ সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

