বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ সস্তাপুর এলাকা হতে গতকাল (২আগষ্ট) বিকেলে ৭ জুয়াড়ীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।গ্রেপ্তারকৃতরা হলোঃ ফতুল্লার সস্তাপুর এলাকার পাপ্পু শেখের ছেলে মো. বাদশা মিয়া (৫০),তাইজুল ইসলামের ছেলে মো.খোকন (৪৫),মুসা শেখের ছেলে নেহাজ উদ্দিন (৩৮),মৃত নয়ন বেপারীর ছেলে মো. বাদশা মিয়া(৪৫),মৃত সাহা শেখের ছেলে মো.আ.মজিদ মিয়া (৩৬)।আ. কাদেরের ছেলে জয়নাল (৪০),মৃত আ. মজিদের ছেলে মো.আজমত আলী (২৮)।
পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানার এএসআই কামরুল হাসান তার সংগীয় ফোর্স নিয়ে ফতুল্লার দক্ষিন সস্তাপুর এলাকায় একটি তাসের জুয়ায় হানা দেয়। এসময় উল্লোখিত ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের সাথে তাস পায় এরপর পুলিশ তাদের কে থানায় নিয়ে আসেন।
