বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত শনিবার রাতে মাদকের বিশেষ অভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার এস,আই, কাজী এনামুল হক ও ওতার সসংগীয় ফোর্স গত ৩ ফেব্রæয়ারী রাতে চর কাশীপুর এলাকা থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, ঐ এলকার মো. মাসুম মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৫), মৃত ইমরানের ছেলে বাপ্পি (২২)।
এস,আই শাফিউল আলম খান গত শনিবার রাতে ফতুল্লার কাশীপুর হোসাইন নগর এলাকা থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, বাবুরাইল এলাকার রতন মিয়ার ছেলে হাসান (২৪), মো. আলীর ছেলে তৌফিক এলাহী সৌরভ (২৮) এবং পাইকপাড়া এলাকার সিকান্দার আলীর ছেলে সাজ্জাদ হোসেন রিয়াদ (২১)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
