বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা ও জেলা ডিবি পুলিশের পৃথক অভিযানে গত সোমবার রাতে ৩৫০ পুরিয়া হেরোইন ও ৮২পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ এস,আই কাজী এনামুল হক গত সোমবার রাতে আলীগঞ্জ এলাকা থেকে ৩৫০পুরিয়া (১২ গ্রাম) হেরোইনসহ আ. রহিম (২৭), স্বপন মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে। রহিম আলীগঞ্জ মধ্যপাড়া এলাকার মো.মৃত আ. খালেকের ছেল্ েস্বপন সাহামিয়ার ছেলে।
অপরদিকে, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস,আই মনিরুজ্জামান গত সোমবার রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এলাকা থেকে ২২পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহীন (২৮) কে গ্রেপ্তার করেছে। সে পিঠালীপুল এলাকার রফিক গাজীর ছেলে।
এস,আই প্রকাশ চন্দ্র সরকার গত সোমবার রাতে ফতুল্লার শাহী বাজার এলাকা থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আ.রহিম (৪০) কে গ্রেপ্তার করেছে। সে পাগলা রসুলপুর এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে ।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
