বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক স্থান থেকে এক যুবক ও এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদের লাশ উদ্ধার করে জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, গত রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে হেটে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় ৩৫ বছর বয়সী এক যুবক মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। তার পড়নে লুঙ্গি আর নীল রং এর টি-শার্ট ছিল।
তিনি আরো জানান, একই রাতে ফতুল্লার মাহমুদপুর এলাকায় সোহাগ মিস্ত্রির ভাড়াটিয়া বাড়িতে পারিবারিক কলহের জের ধরে জাকিয়া নামের এক কিশোরী ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাস দিয়ে আত্মহত্যার করেন। সে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার উজিয়ারা গ্রামের খোরশেদ আলমের মেয়ে।
ওসি জানান, দুটি মরদেহই হাসপাতালের মর্গে আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

