বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পৃথকভাবে গত ২৪ ঘন্টায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩শ‘ পুরিয়া হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ মে রাতে কুতুবপুরের মাহমুদপুর এলাকা থেকে ৬০পুরিয়া হেরোইনসহ সুমন হোসেন (৩০) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।
ফতুল্লার এস.আই গত ২৫ মে (শুক্রবার) সন্ধ্যায় ফতুল্লা লঞ্চঘাট এলাকা থেকে স্বপন ওরফে তেল চোরা স্বপন (২০) কে গ্রেপ্তার করেছে। সে ফতুল্লার টুন্ডা মামুনের সহযোগি হিসেবে কাজ করেন বলে স্বপন জানান। স্বপন বরগুনা জেলার আমতলী থানাধীন কুকুয়া গ্রামের জিলানী মিয়ার ছেলে। সে চোরাই তেলের ব্যবসার সাথে জড়িত।
অপর দিকে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত ২৪ মে রাতে ফতুল্লার চাঁনমারী এলাকা থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ রমজান মোল্লা (৪৫) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মৃত মিন্টু মোল্লার ছেলে।
এব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
